এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় প্রথমবারের মতো যথাযথ নিয়মে কোরবানির পশু জবাই এবং চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণের লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে এমন উদ্যোগ এই প্রথম।
আজ বুধবার (২০ মে ২০২৬) কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ ‘কিন্নরী’-তে এই ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা বরুন কান্তি চাকমার সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি মো. রহমত উল্লা, কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর মো. হারুনুর রশিদ, ডা. ওমর ফারুক রনি এবং কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব, ইমাম, ওলামায়ে কেরাম, মুসল্লি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা ধর্মীয় বিধি-বিধান অনুসরণ করে সম্পূর্ণ মানবিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাইয়ের নিয়মকানুন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি, কোরবানির পর চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য প্রাথমিক পর্যায়েই বৈজ্ঞানিক পদ্ধতিতে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের বিভিন্ন কৌশল ও সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম বলেন, "কোরবানির পশুর চামড়া আমাদের জাতীয় সম্পদ। সঠিক নিয়মে চামড়া না ছাড়ানো এবং সংরক্ষণের অভাবে প্রতি বছর প্রচুর চামড়া নষ্ট হয়। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই অপচয় রোধ করতে পারি।"
তিনি চামড়া সংরক্ষণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় নির্দিষ্ট স্থানে পশু জবাই এবং জবাইয়ের পর দ্রুত বর্জ্য অপসারণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
কাপ্তাইয়ে এমন সময়োপযোগী ও সচেতনতামূলক উদ্যোগ নেওয়ায় অংশগ্রহণকারী ওলামায়ে কেরাম ও স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মার্চ ২৮, ২০২৫
জানু ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৪ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৪ জুলাই, ২০২৬
বান্দরবান | ৪ জুলাই, ২০২৬
জাতীয় | ৪ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।