এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের ক্ষমতায় আনার প্রশ্নই ওঠে না। আমরা এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং মিথ্যাচারকারীদের জনগণ কখনোই গ্রহণ করবে না।
বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনে গিয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, কিছু দল ও গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে যে আমরা নাকি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে চাই না। যারা ধর্মের নামে রাজনীতি করে এবং মিথ্যাচার করে, তাদের মনে রাখা উচিত—জনগণ মিথ্যাবাদীদের ক্ষমা করবে না। রাজনীতি হতে হবে সত্য ও জনগণের কল্যাণের জন্য।
বিএনপি সংস্কারে বিশ্বাস করে না—এমন অভিযোগের জবাবে তিনি বলেন, যারা এসব কথা বলছেন তারা মিথ্যাচার করছেন। বিএনপি এ দেশের সংস্কার চায় এবং জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর।
ঠাকুরগাঁও বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে এই বিমানবন্দরটি চালু করা হবে। নির্বাচনের আগে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা তা অবশ্যই বাস্তবায়ন করব। আমাদের জন্য এটি একটি গর্বের বিষয়।’
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, ‘আমরা কোনো কাজ তড়িঘড়ি করে করতে চাই না, যাতে তা স্থায়ী না হয়। আমরা একটি টেকসই ব্যবস্থা করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্য আমরা রাতদিন পরিশ্রম করছি। আপনারা আমাদের ওপর আস্থা রাখুন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আগস্ট ২৪, ২০২৫
ডিসেম্বর ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৪ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৪ জুলাই, ২০২৬
বান্দরবান | ৪ জুলাই, ২০২৬
জাতীয় | ৪ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।