এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার প্রতিটি পশুর হাটে নারীদের জন্য আলাদা ও বিশেষায়িত ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বুধবার (২০ মে) সকালে রাজধানীর পশুর হাটের ইজারাদার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
সভায় পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রশাসক বলেন, হাট পরিচালনায় ইজারার শর্তের কোনো ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পশুর হাটকে কেন্দ্র করে যেন সাধারণ মানুষের ভোগান্তি বা যানজট তৈরি না হয়, সে বিষয়ে সিটি করপোরেশন সতর্ক অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, ক্রেতারা যেন পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে হাটে যাতায়াত করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারী ক্রেতাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রতিটি হাটে গোলাপি রঙের বিশেষ ‘পিঙ্ক টয়লেট’ স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ডিএনসিসি প্রশাসক জানান, প্রতিটি হাট থেকে প্রতিদিন উৎপন্ন বর্জ্য ওই দিনই দ্রুত অপসারণ করতে হবে। স্বচ্ছ ও সুন্দর হাট ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হবে বলেও সভায় উল্লেখ করা হয়।
ফেব্রু ২৮, ২০২৬
আগস্ট ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।