এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সেখানে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়ার সরকারি সিদ্ধান্তকে ‘জাতির সঙ্গে প্রতারণার শামিল’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।
বুধবার (২০ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, ‘বিচার বিভাগ সংস্কার, দীর্ঘদিনের মামলাজট নিরসন এবং বিচার বিভাগের কার্যকর ও প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার জন্য একটি আলাদা সচিবালয় থাকা অত্যন্ত জরুরি ছিল।’
তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের করা অধ্যাদেশ নিয়ে যদি কোনো আপত্তি বা সংশয়ের জায়গা থাকে, তবে তা আলোচনার মাধ্যমে সংশোধন করা যেতে পারে। কিন্তু সচিবালয় বিলুপ্ত না করে বরং এটি পুনরায় চালুর আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, বিলুপ্ত সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনটি ১০ এপ্রিল থেকে কার্যকর বলে গণ্য হবে।
জুন ২৫, ২০২৬
জুন ৯, ২০২৬
জুন ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।