এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী জেলাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন। মঙ্গলবার ১৬ জুন বিকাল ৫ ঘটিকায় এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি তাঁর কর্মপরিকল্পনা ও রূপরেখা তুলে ধরেন।
নোয়াখালী জেলাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
‘মিট দ্য প্রেস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনবান্ধব পুলিশিং ব্যবস্থা এবং অপরাধ দমনে তাঁর কর্মপরিকল্পনা ও অগ্রাধিকারমূলক কর্মসূচি তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ ও বাংলাদেশ পুলিশের শহীদ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি নোয়াখালীর মতো ঐতিহ্যবাহী জেলায় দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় মহান সৃষ্টিকর্তা, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার বলেন, “পুলিশই জনতা, জনতাই পুলিশ। জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। নোয়াখালী জেলা পুলিশকে আরও স্বচ্ছ, জবাবদিহিতামূলক, জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”তিনি বলেন, পুলিশকে ভীতি বা আতঙ্কের প্রতীক নয়, বরং সাধারণ মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে জেলা পুলিশ কাজ করবে। নোয়াখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পাঁচটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন তিনি। এর মধ্যে রয়েছে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, কিশোর গ্যাং ও ইভটিজিং নির্মূল, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, থানাকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত করা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং প্রবাসীবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করা।
তিনি বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী, কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে নজরদারি বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, প্রতারণা, সাইবার বুলিং ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অপরাধ মোকাবিলায় জেলা পুলিশের সংশ্লিষ্ট ইউনিটকে আরও কার্যকর করার আশ্বাস দেন। প্রবাসীবহুল জেলা হিসেবে নোয়াখালীর প্রবাসীদের সম্পত্তি সংক্রান্ত বিরোধ ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।
সাংবাদিকদের সমাজের দর্পণ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জনগণকে সচেতন করার পাশাপাশি পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জেলা পুলিশ সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তিনি যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই এবং প্রয়োজনে জেলা পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, “অপরাধীদের কোনো রাজনৈতিক, সামাজিক বা ব্যক্তিগত পরিচয় নেই; অপরাধী শুধু অপরাধী। পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতার প্রশ্নে আমরা কোনো আপস করব না।”
পরিশেষে তিনি প্রশাসন, সাংবাদিক সমাজ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিময় ও সমৃদ্ধ নোয়াখালী গড়ে তোলার আহ্বান জানান।দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হয়ে সহযোগিতার মনোভাব প্রদর্শনের জন্য নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
জানু ৮, ২০২৫
জানু ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।