এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর জলঢাকা উপজেলায় ঐতিহ্যবাহী মীরগঞ্জ গরুর হাটের এইচবিবি (হেরিংবোন বন্ড) করণ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে জেলা প্রশাসক নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের হাটবাজার উন্নয়ন তহবিলের অর্থায়নে ৫৪ লাখ টাকা ব্যয়ে এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে এবং উপজেলা প্রকৌশলী কার্যালয়ের ব্যবস্থাপনায় কাজটি সম্পন্ন করছে ডোমার উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এসএস এন্টারপ্রাইজ’। আগামী এক মাসের মধ্যে এই কাজ সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়িদুজ্জামান, উপজেলা প্রকৌশলী তারিকুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান এবং সহকারী উপ-প্রকৌশলী সোহাগ চৌধুরী। এছাড়াও মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক ও ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সফিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাট ইজারাদার ও স্থানীয় সূত্রে জানা যায়, মীরগঞ্জ গরুর হাটটি নিচু এলাকায় অবস্থিত হওয়ায় সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে যেত। নর্দমার ময়লা-আবর্জনা ও বৃষ্টির পানি মিশে পুরো হাট এলাকায় হাঁটু সমান কাদা তৈরি হতো, যা হাটে আসা ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ হাটটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। এরই প্রেক্ষিতে জনভোগান্তি দূর করতে এই উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।