এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর জলঢাকায় রুটিন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সরকারি দপ্তর ও বাস্তবায়নাধীন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক জলঢাকা উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, জলঢাকা থানা, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, দুন্দিবাড়ী কমিউনিটি ক্লিনিক এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।
এরপর জেলা প্রশাসক বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের মাঝে আনন্দমুখর পরিবেশে প্রাথমিক শিক্ষা প্রদানের গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।
এর আগে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির আওতায় উপজেলা পরিষদের পুকুরপাড় এবং থানা চত্বরে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক। এ সময় জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী জেলা প্রশাসককে একটি বিদেশি ফলের চারা উপহার দেন।
এছাড়াও তিনি কৃষি বিভাগের অধীন ‘উত্তম কৃষি চর্চা’ অনুসরণ করে গড়ে তোলা একটি প্রদর্শনী প্লট পরিদর্শন করেন এবং উপজেলা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের সরকারের উন্নয়নমূলক কার্যক্রম আরও ত্বরান্বিত করার এবং নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।