এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি)। সীমান্তবর্তী একটি কবরস্থানের ঝোপজঙ্গল থেকে মালিকবিহীন অবস্থায় এসব ডিসপ্লে উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর বিকেলে বিজয়নগরের কামালমোড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মুকুন্দপুর বিওপির টহল দল। সীমান্ত পিলার ২০০৮/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে কবরস্থানের ঝোপের মধ্যে বিশেষ কৌশলে লুকানো ৫ হাজার ৫টি ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।
উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৪০ হাজার টাকা। জব্দকৃত চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
মাদকবিরোধী অভিযান ও বার্ষিক সাফল্য:
চোরাচালানের পাশাপাশি সীমান্ত দিয়ে মাদক পাচার রোধেও কঠোর অবস্থানে রয়েছে ২৫ বিজিবি। সাম্প্রতিক বিভিন্ন অভিযানে ব্যাটালিয়নটি ১০ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৮৪ কেজি গাঁজা, ৪০৭ বোতল ইস্কফ সিরাপ, ১০১ বোতল বিদেশি মদ এবং ২৪ বোতল বিয়ার জব্দ করেছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর বার্ষিক তথ্য অনুযায়ী, গত এক বছরে (অক্টোবর থেকে সেপ্টেম্বর পর্যন্ত) তাদের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকা থেকে সর্বমোট ১১২ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৫৪ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকায় মোট ২৫ জন চোরাকারবারিকে আটক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।
বিজিবি কর্মকর্তারা জানান, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্তে যেকোনো ধরনের অপরাধ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মার্চ ১৮, ২০২৫
মার্চ ২০, ২০২৫
সেপ্টেম্বর ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।