এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অনুমোদিত সময়ের অতিরিক্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে কঠোর সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিসা সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।
বার্তায় বলা হয়, কেবল মার্কিন ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের চূড়ান্ত নিশ্চয়তা মেলে না। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর প্রবেশদ্বারে দায়িত্বপ্রাপ্ত অভিবাসন (ইমিগ্রেশন) কর্মকর্তাই নির্ধারণ করেন একজন যাত্রী দেশটিতে কত দিন অবস্থান করতে পারবেন এবং তাঁর ওপর কী কী শর্ত প্রযোজ্য হবে।
দূতাবাস আরও জানায়, কোনো ব্যক্তি যদি অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি দিন সেখানে অবস্থান করেন কিংবা ভিসার ধরন বহির্ভূত কোনো অননুমোদিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তবে ভবিষ্যতে তাঁর যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর আজীবন বা স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে।
ভিসার শর্ত ও অনুমোদিত অবস্থানের সময়সীমা যথাযথভাবে মেনে চলার দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ভিসাধারীর নিজের বলেও ওই সতর্কবার্তায় স্মরণ করিয়ে দেওয়া হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বিনোদন | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।