এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আন্দোলন থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীজ বপন হয়েছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, "আমাদের প্রধান লক্ষ্য হলো এমন একটি রাষ্ট্র গঠন করা, যেখানে দল, মত, ধর্ম, বর্ণ এবং পাহাড়ি-সমতল নির্বিশেষে প্রতিটি মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবে। সেই বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।"
বিগত সরকারের কঠোর সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, "আমরা সবসময় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছি; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘকাল সেই লড়াই চালিয়ে গেছে। কিন্তু যারা নিজেদের মুক্তিযুদ্ধের একমাত্র দাবিদার মনে করতো, তারা গত ১৭ বছরে নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রকে ধ্বংস করার মাধ্যমে মুক্তিযুদ্ধের মূল চেতনাই ভূলুণ্ঠিত করেছে। তারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে দেশকে লুটপাট করেছে এবং দেশে গুম, খুন ও হত্যার রাজত্ব কায়েম করেছিল।"
অতীতের সেই অন্ধকার অধ্যায় পেরিয়ে দেশ আবারও আলোর মুখ দেখেছে উল্লেখ করে তিনি আরও বলেন, "আজকে আমরা একটি নির্বাচনের মাধ্যমে স্বাধীন দেশের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ফিরে এসেছি এবং একটি নির্বাচিত সরকার পেয়েছি। এখন দেশের প্রতিটি অঞ্চলের এবং নানা শ্রেণি-পেশার মানুষের ভিন্ন ভিন্ন প্রত্যাশা রয়েছে। জনগণের সেই ছোট-বড় সব ধরনের যৌক্তিক প্রত্যাশা পূরণে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।"
অক্টোবর ১৮, ২০২৫
ফেব্রু ২৩, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।