এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ বুধবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও বিমানবাহিনী প্রধান পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাহিনীর বিভিন্ন পেশাগত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এরপর থেকেই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধানগণ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। দায়িত্ব নেওয়ার দুই দিনের মাথায়, গত ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজকের এই সাক্ষাৎটি ছিল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিমানবাহিনী প্রধানের সঙ্গে তাঁর ধারাবাহিক মতবিনিময়েরই অংশ।
জানু ১২, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্যাম্পাস | ১২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।