এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রত্যাবর্তনের রেশ কাটতে না কাটতেই বড়সড় ধাক্কা খেল ইরিত্রিয়া। আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) ২০২৭-এর বাছাইপর্ব চলাকালীন দলটির ৭ জন ফুটবলার নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে পালিয়েছেন।
দীর্ঘ ১৮ বছর বিরতির পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরার লক্ষ্য নিয়ে এবারের আফকন বাছাইপর্বে অংশ নিয়েছিল ইরিত্রিয়া। মাঠের পারফরম্যান্সেও তারা চমক দেখাচ্ছিল। গত ২৫ মার্চ প্রথম লেগে ২-০ এবং ৩১ মার্চ দ্বিতীয় লেগে ২-১ গোলে এসওয়াতিনিকে হারিয়ে জয়ের উল্লাসে মেতেছিল দলটি। কিন্তু এই আনন্দের মাঝেই ছন্দপতন ঘটে, যখন দলের ৭ জন সদস্য দেশে না ফিরে নিখোঁজ হয়ে যান।
ইরিত্রিয়া জাতীয় দলের কোচ হিশাম ইয়াকান রয়টার্সকে জানান, নিখোঁজ খেলোয়াড়দের বেশিরভাগই ছিলেন বদলি খেলোয়াড়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "আমার মনে হয় না তারা আর ফুটবল চালিয়ে যাবে। তারা মূলত উন্নত দেশগুলোতে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার সুযোগ খুঁজতেই এমনটি করেছে।"
ইরিত্রিয়ার ফুটবলে এমন পলায়নের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইপর্ব চলাকালীন অনূর্ধ্ব-২০ দলের কয়েকজন খেলোয়াড় একইভাবে পালিয়ে গিয়েছিলেন। খেলোয়াড়দের এমন পলায়ন প্রবণতার কারণে প্রায় ৭ বছর দেশটির আন্তর্জাতিক ফুটবল কার্যক্রম সীমিত ছিল।
সাবেক ফুটবলার জর্জ ঘেব্রেসলাসি, যিনি ১৯৯৯ সালে নিজেই দেশ ছেড়ে পালিয়েছিলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, "দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণেই খেলোয়াড়রা বারবার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।" বর্তমানে তিনি ইরিত্রিয়ান শরণার্থীদের সহায়তায় কাজ করছেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালে ইরিত্রিয়া স্বাধীনতা লাভের পর থেকে দেশটিতে প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ার্কির শাসন চলছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এই শাসনব্যবস্থাকে দমন-পীড়নমূলক হিসেবে বর্ণনা করে আসছে। দেশের অভ্যন্তরীণ এই অস্থিরতার প্রভাবই বার বার দেশটির ক্রীড়াঙ্গনে প্রতিফলিত হচ্ছে।
২০২৭ সালের আফকন আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কেনিয়া, তানজানিয়া ও উগান্ডায়। সেখানে খেলার স্বপ্ন নিয়ে এগোলেও মাঠের বাইরের এই বিতর্ক ইরিত্রিয়ার ফুটবলকে আবারো অনিশ্চয়তার মুখে ঠেলে দিল।
আগস্ট ২৩, ২০২৬
আগস্ট ১৩, ২০২৬
জুন ১৫, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্যাম্পাস | ১২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।