এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহাসিক বান্দাইখাড়া বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দুটি দোকান মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৯ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে বাজারের বিশিষ্ট মুদি দোকানী পল্টু সাহার দোকান ও বাজারের শহিদ হোসেনের একটি ইলেকট্রনিক্স দোকান রয়েছে। এতে পল্টু সাহার মুদি দোকানীতে প্রায় ৮ লাখ টাকার মালামাল এবং শহিদ হোসেনের প্রায় ১ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে আত্রাই ফ্যায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই দোকান দুটির মালামাল পুড়ে ব্যাপক এ ক্ষয়ক্ষতি হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে অনেকের ধারণা।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং ক্ষতিগ্রস্ত অসহায় ব্যবসায়ীরা সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।
মার্চ ৩১, ২০২৬
নভেম্বর ১৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
পাবনা | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২৭ আগস্ট, ২০২৬
যুক্তরাষ্ট্র | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।