এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহের ফুলপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) চেয়ারে বসে স্থানীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহর দাপ্তরিক আলাপ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এবং সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার সকালে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান রাশেদ একটি দাপ্তরিক প্যারেডে অংশ নিতে পুলিশ লাইনে অবস্থান করছিলেন। ওই সময় স্থানীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ হঠাৎ থানা পরিদর্শনে আসেন। তবে তার এই আগমনের ব্যাপারে আগে থেকে থানায় কোনো পূর্বঘোষণা বা কর্মসূচি ছিল না।
ওসি রাশেদুল হাসান জানান, সকাল সোয়া ৭টার দিকে তিনি থানার বাইরে চলে যান। সংসদ সদস্যের গাড়ি থানায় প্রবেশের পর কর্তব্যরতরা তাকে জানান যে ওসি বর্তমানে থানায় নেই। তবুও তিনি থানায় প্রবেশ করেন এবং ওসির কক্ষে গিয়ে সরাসরি তার চেয়ারে বসেন। ওসি আরও দাবি করেন, এমপি প্রথমে বসতে ইতস্তত বোধ করলেও তার সঙ্গে থাকা অনুসারীদের অনুরোধে তিনি ওই চেয়ারে বসে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
অন্যদিকে, এ প্রসঙ্গে সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, তিনি মূলত থানা পরিদর্শনে গিয়েছিলেন। ওসির অনুপস্থিতিতে সেখানে উপস্থিত লোকজন তাকে ওই চেয়ারে বসতে অনুরোধ করেন। বিষয়টি নিয়ে তিনি কোনো ধরনের অনিয়ম বা অপরাধ দেখছেন না বলে মন্তব্য করেন।
যদিও ঘটনাটি কয়েকদিন আগের, তবে সোমবার সন্ধ্যার পর থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটি টক অব দ্য টাউনে পরিণত হয়। একজন আইনপ্রণেতা হয়ে প্রশাসনের একজন কর্মকর্তার নির্ধারিত আসনে বসা কতটা সমীচীন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ।
সেপ্টেম্বর ১, ২০২৪
সেপ্টেম্বর ২৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
পাবনা | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।