এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা মহম্মদপুরের হরেকৃষ্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার রাত ৯টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টা ৩০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে নিজ গ্রাম উপজেলার হরেকৃষ্ণপুরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর গার্ড অফ অনার দান করা হয়। পরে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহঃ শাহানুর জামান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মতিউর রহমান, সাব-ইন্সপেক্টর মোঃ মামুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
পাবনা | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।