এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শ্রীপুর উপজেলায় পিতার বাড়ি বেড়াতে এসে নিখোঁজের পর গৃহবধূ লিমা খাতুন (২৪)-
এর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে জেলা পুলিশ। প্রেম করে বিয়ের সাত বছর পর স্বামী সুজন শেখের হাতে পরিকল্পিতভাবে হত্যার শিকার হয়েছেন তিনি-এমনটাই জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন শেখকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে কথা স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সুজন শেখ ঝিনাইদহ জেলার হাটগোপালপুর এলাকার তিওড়দাহ কলোনীর মরজেন মিয়ার ছেলে। সাত বছর আগে শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামের হাই জোয়ার্দারের মেয়ে লিমা খাতুনের সঙ্গে তার প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে।
গত সোমবার লিমা খাতুন তার শাশুড়ি জাহেরা খাতুন ও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পহেলা এপ্রিল বুধবার সকালে শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামের একটি মাঠের ঘাসের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
ঘটনার পরপরই মাগুরা জেলা পুলিশ, পিবিআই ও সিআইডিসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দ্রুতই সন্দেহভাজন হিসেবে স্বামী সুজন শেখকে আটক করা হয়।
বুধবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় সুজন শেখ শ্বশুরবাড়ির এলাকায় গিয়ে মোবাইল ফোনে গোপনে লিমাকে বাইরে ডেকে নেয়।
পরে তাকে শ্বাসরোধে হত্যা করে বিবস্ত্র অবস্থায় মাঠে ফেলে রেখে পালিয়ে যায়।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।