এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। চলতি অর্থবছরেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরকারের এই পরিকল্পনার কথা জানান। সংসদ সদস্য তার প্রশ্নে বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে দক্ষ ও গুণগত শিক্ষায় শিক্ষিত করতে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছিলেন।
উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। একটি আধুনিক, জীবনমুখী এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। আমাদের নির্বাচনি ইশতেহারে শিক্ষা খাতের বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।"
প্রধানমন্ত্রী আরও জানান, শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে ইতোমধ্যে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এসব ক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি অর্থবছরেই ২ লাখ খুদে শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম পৌঁছে দেওয়া হবে।
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার কেবল সাধারণ শিক্ষা নয়, বরং তথ্য-প্রযুক্তি ও কারিগরি দক্ষতাসম্পন্ন নাগরিক গড়ে তুলতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে, যা ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।