এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলের প্রস্তুতি ক্যাম্প পরিচালনা করবেন প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে এবারের স্কোয়াডে বেশ কিছু চমক রেখেছেন কোচ।
ঘোষিত এই স্কোয়াডে নাম নেই দেশের ফুটবলের বর্তমান পোস্টারবয় হামজা চৌধুরীর। তবে এতে দুশ্চিন্তার কিছু নেই। জানা গেছে, তিনি সরাসরি ভিয়েতনামে গিয়ে মূল দলের সঙ্গে যোগ দেবেন। মূলত এ কারণেই তাকে ঢাকার প্রস্তুতি ক্যাম্পে রাখা হয়নি।
ক্যাবরেরার এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক আলোচিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোর বাদ পড়া। চলতি মৌসুমে জিকোর পারফরম্যান্স বসুন্ধরা কিংসের সতীর্থ মেহেদী হাসান শ্রাবণের চেয়ে ভালো হলেও তাকে দলে ডাকেননি কোচ। গুঞ্জন রয়েছে, ক্যাবরেরার সঙ্গে জিকোর সম্পর্ক খুব একটা মধুর নয় বলেই তাকে বাদ দেওয়া হয়েছে। তার অবর্তমানে জাতীয় দলের গোলপোস্ট সামলানোর মূল দৌড়ে থাকবেন আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা।
অন্যদিকে, ইনজুরি কাটিয়ে পুনরায় জাতীয় দলে ফিরেছেন নির্ভরযোগ্য ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। প্রাথমিক দলে ডাক পেলেও মূল একাদশে তিনি জায়গা করে নিতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
সিঙ্গাপুরের বিপক্ষে মূল লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দল একটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। প্রীতি ম্যাচটি খেলতে ২১ মার্চ ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। আর ২২ মার্চ সরাসরি ভিয়েতনামে গিয়ে দলের সঙ্গে যুক্ত হবেন হামজা চৌধুরী।
একনজরে বাংলাদেশ দলের ২৮ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ও ইসহাক আকন্দ।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান ও ঈসা ফয়সাল।
মিডফিল্ডার: শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মো. হৃদয় ও শামিত সোম।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমেদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও সুমন রেজা।
আগস্ট ২৯, ২০২৬
ডিসেম্বর ১১, ২০২৪
জুন ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।