এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে অবস্থান করায় বন্যার চরম সংকটের মুহূর্তে চকরিয়াবাসীর পাশে এসে দাঁড়াতে না পারায় দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, "রাষ্ট্রীয় দায়িত্বে বিদেশে থাকায় বন্যার মূল সময়ে আমি আপনাদের কাছে ছুটে আসতে পারিনি। সেজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।" এ সময় তিনি উপস্থিত জনগণের কাছে জানতে চান, তারা তাকে ক্ষমা করেছেন কি না। মন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমান সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের সহায়তায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মেজর মোজাফফর আহমদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। তার অবস্থান শনাক্ত করার পরপরই তাকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তাকে সেনা হেফাজতে রাখা হয়েছে, যাতে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুযায়ী তার বিচার সম্পন্ন করা যায়। পুরো বিষয়টি সেনাবাহিনী দেখছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিএনপি হচ্ছে জনগণের সরকার এবং দলটি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকবে।"
তিনি আরও জানান, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বর্তমানে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারিভাবে জরিপ কাজ চলছে। এই জরিপ শেষ হওয়া মাত্রই ক্ষতিগ্রস্ত সড়ক, বেড়িবাঁধ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পুনর্বাসন সহায়তা দেওয়া হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার মো. সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন দেলোয়ার এবং স্থানীয় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৮ জুলাই, ২০২৬
পিরোজপুর | ১৮ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
মাগুরা | ১৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।