নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮, মুচলেকায় মুক্তি ৬০ জনের

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১ অক্টোবর, ২০২৬ ৮:৩০ পিএম
শেয়ার করুন:
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮, মুচলেকায় মুক্তি ৬০ জনের

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৮ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ছয়জনের বিরুদ্ধে ৩৪ ধারায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বাকি ৬০ জনকে ভবিষ্যতে অপরাধে না জড়ানোর শর্তে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

পুলিশ জানায়, এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, অপ্রাপ্তবয়স্কদের অপরাধজগৎ থেকে দূরে রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার দিনভর জেলার বিভিন্ন থানা এলাকায় এ সাঁড়াশি অভিযান চালানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী থানাভিত্তিক আটকের পরিসংখ্যান:

সুধারাম মডেল থানা: মোট ১১ জনকে আটক করা হয়। এদের মধ্যে দুজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাকি নয়জনকে মুচলেকায় পরিবারের হেফাজতে দেওয়া হয়।  
সোনাইমুড়ী থানা: আটক ১১ জনের মধ্যে ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয় এবং বাকি পাঁচজনকে মুচলেকা নিয়ে ছাড়া হয়।  
অন্যান্য থানা: কোম্পানীগঞ্জ থানায় ২১ জন, চাটখিল থানায় আটজন, চরজব্বর থানায় ছয়জন, কবিরহাট থানায় ছয়জন এবং বেগমগঞ্জ মডেল থানায় পাঁচজনকে আটক করা হয়। অপরাধের মাত্রা বিবেচনা করে এবং সংশোধনের সুযোগ দিতে তাদের সবাইকে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে জিম্মায় দেওয়া হয়েছে।

অভিযানের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, “কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তবে কিশোরদের অপরাধমুক্ত রাখতে শুধু আইনি পদক্ষেপই যথেষ্ট নয়; তাদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।