এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগের গুপ্ত তৎপরতার মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় কাপ্তাই উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশ শেষে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সৃষ্ট বিদ্যুৎ ও সার সংকট কাটিয়ে উঠতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত নানা পদক্ষেপ সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে দলীয় নেতাকর্মীরা বিশেষ প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেন।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন এবং রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমাসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, “দেশবিরোধী একটি চক্র নানা কৌশলে দেশে অস্থিতিশীল পরিবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করবে।” জনদুর্ভোগ সৃষ্টিকারী সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার জন্য তারা সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।
এ সময় কাপ্তাই উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।