এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৬ জনে। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় এ রোগে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৯ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে এই দুই হাসপাতালে মোট ৯৪ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬৮ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬ জন। অপরদিকে, একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৯ জন রোগী।
জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে জেলায় হামে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। এই ২১ জনের সবাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আক্রান্তদের উপজেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে—বোয়ালমারীতে সর্বোচ্চ ২৮ জন, সালথায় ২৩ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জন হামে আক্রান্ত হয়েছেন।
এদিকে, বুধবার জেলায় নতুন করে আরও ২৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকেও চিকিৎসার উদ্দেশ্যে আরও ৯ জন সন্দেহভাজন রোগী ফরিদপুরের হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
মার্চ ২২, ২০২৫
ফেব্রু ২, ২০২৪
ফেব্রু ৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ১ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।