এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আবহমান গ্রাম-বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে ফরিদপুরের নগরকান্দার কুমার নদীতে আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতা করছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটো।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমার নদীর বুকে এ নৌকা বাইচকে কেন্দ্র করে পুরো নগরকান্দা ও আশপাশের অঞ্চলজুড়ে বইছে উৎসবের আমেজ। দূর-দূরান্ত থেকে নামিদামি বাইচের নৌকা ও মাঝিদল এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে। ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে ছন্দময় বৈঠার টান দেখতে নদীর দুপাড়ে প্রতিবছরের মতো এবারও হাজার হাজার উৎসবপ্রিয় মানুষের ঢল নামবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এবং সাধারণ মানুষের মাঝে নির্মল আনন্দ ছড়িয়ে দিতে নিয়মিতভাবে এই নৌকাবাইচের আয়োজন করা হয়। আবুল হাসান টিটোর নিয়মিত পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে এ আয়োজনটি এখন অত্র অঞ্চলের অন্যতম প্রধান লোকজ উৎসবে রূপ নিয়েছে।
এবারের আয়োজনটি নির্বিঘ্ন, আকর্ষণীয় ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। নৌকাবাইচ সফল করতে আয়োজক কমিটির পক্ষ থেকে এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
মার্চ ১৫, ২০২৬
জুলাই ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৭ অক্টোবর, ২০২৬
ফুটবল | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।