এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের সদর উপজেলায় আড়িয়াল খাঁ নদের ওপর চীন সরকারের অর্থায়নে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন সেতু নির্মিত হতে যাচ্ছে। বুধবার দুপুরে প্রকল্প এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং চীনা প্রকৌশলীদের একটি প্রতিনিধিদল।
পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদাত আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলী হায়দার খানসহ প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর একটি সেতুর দাবি দীর্ঘদিনের। সেতু না থাকায় জেলা সদরে যাতায়াত করতে গিয়ে নদীপারের কয়েকটি গ্রামের হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। রোদ, ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারই ছিল এলাকাবাসীর একমাত্র ভরসা। ফলে প্রায়ই ঘটত ছোট-বড় দুর্ঘটনা। এলাকাবাসীর সেই দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে এলজিইডি ইতোমধ্যে সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শেষ করেছে।
এলজিইডির গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদাত আলী বলেন, ‘সেতু নির্মাণ নিয়ে এখন আর কোনো জটিলতা নেই। চীন সরকারের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে। চীনা প্রকৌশলীরাও নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন। খুব শিগগিরই পরবর্তী কার্যক্রম শুরু হবে।’
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া জানান, দ্রুততম সময়ের মধ্যে সেতুটির নির্মাণকাজ উদ্বোধন করতে সব ধরনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। খুব দ্রুত জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য কাজ বাস্তবায়িত হবে।
অক্টোবর ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।