এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে নাদিয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মধ্যবালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাদিয়া মধ্যবালিয়া গ্রামের মো. মিন্টু বেপারী ও মোসা. সাজেদা বেগম দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা সাজেদা বেগম বাড়ির উঠানে মেয়েকে বসিয়ে রেখে পাশে বাঁশের কঞ্চি কাটছিলেন। এ সময় সবার অজান্তে শিশুটি উঠান থেকে সরে গিয়ে বাড়ির পাশের একটি নিচু জলাশয়ের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে জলাশয় থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই শিশু নাদিয়ার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক মিয়া জানান, অসাবধানতাবশত মুহূর্তের মধ্যেই শিশুটি পানিতে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার নিথর দেহ বাড়ি ফিরিয়ে আনতে হয়।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবা। ফুটফুটে শিশুটির এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।