এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে গত ২৩ জুলাই শুনানি শেষে মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখায় ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার তদন্তের স্বার্থে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয় এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিনটি ধার্য করা হয়েছিল। ট্রাইব্যুনালের ওই আদেশের পরিপ্রেক্ষিতে গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর তদন্ত সংস্থা মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে।
এর আগে গত ২১ জুলাই চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ট্রাইব্যুনালে শুনানিতে জানান, জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে সেনা হেফাজতে থাকা মোজাফফর হোসেনের বিরুদ্ধে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট (হাজিরা পরোয়ানা) জারি করে তাকে ২৩ জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে সামরিক আইনে বিচারিক প্রক্রিয়া চলমান থাকায় পরদিন (১৬ জুলাই) তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের (এমপি) কাছে হস্তান্তর করা হয়েছিল।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আইন আদালত | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।