এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় নদীভাঙনের আতঙ্ক ও গুজব ছড়িয়ে রাতের আঁধারে একটি গ্রামীণ সড়ক থেকে ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে কথিত জামায়াত নেতা গোলাম কুদ্দুস ও তার অনুসারীদের বিরুদ্ধে। ঘটনা ভিন্ন খাতে নিতে নদীভাঙন ঠেকানোর দাবিতে মানববন্ধন আয়োজন করা হলেও, সেই কর্মসূচিস্থলের অদূরেই সড়কের তুলে নেওয়া ইটের স্তূপ মেলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া গ্রামের আলহেরা দাখিল মাদ্রাসা সংলগ্ন গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। ‘নদীভাঙনে রাস্তাটি বিলীন হয়ে যাবে’—এমন তথ্য ছড়িয়ে প্রায় ৩০০ মিটার দীর্ঘ ডাবল ব্রিক সলিং সড়কটির ইট উপড়ে ফেলা হয়। পরবর্তীতে এসব ইটের একটি বড় অংশ ট্রলারযোগে মধুমতী নদী পার করে ওপারে চরবেলবানা এলাকায় নিয়ে স্তূপ করে রাখা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সড়ক থেকে ইট তুলে নেওয়ার ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র সমালোচনা শুরু হলে পরিস্থিতি সামাল দিতে গত রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চরবেলবানা এলাকায় মধুমতী নদীর তীরে ভাঙন প্রতিরোধের দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। তবে স্থানীয়দের দাবি, মানববন্ধনের স্থানটির অদূরেই সড়ক থেকে তুলে নেওয়া পুরোনো ইটের বড় স্তূপ পড়ে থাকতে দেখা যায়। পরে মানববন্ধনের ছবি ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়।
এলাকাবাসী রবিউল মিয়া, আলামিন মিয়া ও জহুর মোল্যা জানান, নদীভাঙনের দোহাই দিয়ে সড়কের সরকারি ইট লুটপাটের চেষ্টা করা হয়েছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে ক্ষোভ ছড়িয়ে পড়লে এবং এলাকাবাসীর তোপের মুখে অভিযুক্তরা কিছু ইট আগের স্থানে ফেরত দিতে বাধ্য হন।
এদিকে সোমবার (২১ সেপ্টেম্বর) সরেজমিনে চরবেলবানা এলাকায় মধুমতী নদীসংলগ্ন তৈয়বুর রহমানের বাড়ির সামনে একাধিক স্থানে পুরোনো ইটের স্তূপ পড়ে থাকতে দেখা গেছে। তবে প্রভাবশালীদের ভয়ে এ নিয়ে স্থানীয়দের অনেকেই প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কথিত জামায়াত নেতা গোলাম কুদ্দুস বলেন, “মানুষের বাড়িতে কাজের প্রয়োজনে ইট থাকতেই পারে। তবে ওগুলো কার ইট কিংবা কোথা থেকে এসেছে, সে বিষয়ে আমার কিছু জানা নেই।”
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, “ঘটনাটি এখনো আমার জানা নেই। তবে এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জানু ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৪ নভেম্বর, ২০২৬
ফুটবল | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।