ডাসারে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা ও নবাগত ইউএনওকে বরণ

বি.এম হানিফ ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৭ পিএম
শেয়ার করুন:
ডাসারে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা ও নবাগত ইউএনওকে বরণ

মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব তানজিল পারভেজকে বরণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অত্যন্ত উৎসবমুখর ও আড়ম্বরপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আনিছুর রহমান। 

সরকারি প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, ডিকে আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমান, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, যুবদল নেতা নুরুজ্জামান তালুকদার ও মোফাজ্জেল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সফল কর্মকালের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে নবাগত ইউএনও জনাব তানজিল পারভেজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ডাসার উপজেলার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।