এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে এক গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করে নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া এবং তার স্বামীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাপ্পি সরদার উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বজরুসসার গ্রামের হোসেন সরদারের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তা চেয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী খাদিজা বেগমের স্বামী মিজানুর রহমান কাজের সূত্রে চট্টগ্রামে থাকেন। খাদিজা তার দুই সন্তানকে নিয়ে বর্তমানে খাশের হাট বাজারের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করছেন। কিছুদিন আগে বাপ্পি সরদার নিজেকে মিজানুর রহমানের বন্ধু পরিচয় দিয়ে তার মোবাইল নম্বর চান। খাদিজা নম্বর দিতে অস্বীকৃতি জানালে বাপ্পি কৌশলে তার সন্তানের হাতে থাকা ফোন থেকে নম্বরটি সংগ্রহ করেন।
ভুক্তভোগী খাদিজা বেগম জানান, নম্বর নেওয়ার পর থেকেই বাপ্পি গভীর রাতে ফোন করে তাকে নানা ধরনের কুপ্রস্তাব দেয় এবং কথা না বললে স্বামীকে মারধরের হুমকি দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় একপর্যায়ে বাপ্পি তার স্বামী মিজানুর রহমানকে ডেকে নিয়ে মারধর করে। পরবর্তীতে বাপ্পি দাবি করে, তার কাছে খাদিজার কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও রয়েছে। সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং স্বামীকে দেখানোর ভয় দেখিয়ে দফায় দফায় ব্ল্যাকমেইল করতে শুরু করে।
লোকলজ্জার ভয়ে খাদিজা প্রথমে বাপ্পিকে নগদ ৩০ হাজার টাকা দেন। পরবর্তীতে বাপ্পি আবারও টাকার জন্য চাপ দিলে দিতে অপারগতা প্রকাশ করায় তার চার আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল হাতিয়ে নেয়।
পরবর্তীতে খাদিজা বিষয়টি তার স্বামীকে জানান। মিজানুর রহমান এ বিষয়ে জানতে বাপ্পির বাড়ি গেলে ক্ষিপ্ত হয়ে বাপ্পি দলবল নিয়ে তাদের ভাড়া বাসায় চড়াও হয় এবং স্বামী-স্ত্রী উভয়কেই প্রাণনাশের হুমকি দেয়।
এদিকে স্থানীয় বাসিন্দা ও ওই বাড়ির ভাড়াটিয়া জুয়েল রানাসহ কয়েকজন জানান, বাপ্পি এলাকার চিহ্নিত এক বখাটে। নারীদের ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়াসহ এলাকায় ত্রাস সৃষ্টির নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, বাপ্পির চাচা বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম সরদার হওয়ায় সে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাউকে পরোয়া করে না।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী খাদিজা বেগম বলেন, “আমি একজন সাধারণ নারী। আমাকে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন আমাদের পুরো পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”
এ বিষয়ে কালকিনি থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাপ্পি সরদারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিসেম্বর ১৩, ২০২৫
জুন ১৯, ২০২৫
অক্টোবর ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ভারত | ৮ অক্টোবর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৮ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৮ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।