এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) ভোরে থানা-সংলগ্ন মোড়ের সড়ক থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ওই নারী পৌরসদর বাজারের ‘আজাহার মার্কেট’-এর ছাদে ওঠেন। পরে শনিবার ভোর ৪টা ১৯ মিনিটের দিকে অসাবধানতাবশত তিনি দোতলার ছাদ থেকে নিচের পাকা সড়কে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর পরনে কোনো পায়জামা ছিল না। পরে মার্কেটের ছাদের পাশে ইন্টারনেটের তারে তাঁর পায়জামাটি ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
খবর পেয়ে বোয়ালমারী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে, অসাবধানতাবশত ছাদ থেকে পড়েই ওই নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তা নেওয়া হচ্ছে। পরিচয় শনাক্ত করা না গেলে আইনগত প্রক্রিয়া শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।