এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ফরিদপুরে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। জার্সির পাশাপাশি এবার নতুন আকর্ষণ হিসেবে বাজারে এসেছে বিশেষ ডিজাইনের প্রিন্টেড পতাকা। এসব পতাকার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
শহরের বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় বিক্রি হচ্ছে এ ধরনের ব্যতিক্রমী পতাকা। আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকায় বিশ্বকাপ ট্রফির ছবি এবং তারকা ফুটবলারদের ছবি সংযোজন করে তৈরি করা হয়েছে এসব পতাকা। আর্জেন্টিনার পতাকায় লিওনেল মেসি এবং ব্রাজিলের পতাকায় নেইমারের ছবি ব্যবহার করা হয়েছে।
পতাকা বিক্রেতা মো. আক্তার হোসেন জানান, বিশ্বকাপ উপলক্ষে এ বছর প্রথমবারের মতো এ ধরনের প্রিন্টেড পতাকা বিক্রি করছেন তারা। সাধারণ পতাকার তুলনায় দাম বেশি হলেও ক্রেতাদের আগ্রহ ব্যাপক। প্রতিদিনই নতুন নতুন অর্ডার পাচ্ছেন বলে জানান তিনি।
বাজারে সাধারণ পতাকার দাম ৫০ টাকা থেকে শুরু হলেও প্রিন্টেড পতাকার মূল্য ৩৫০ টাকা বা তারও বেশি। তবুও ফুটবলপ্রেমীরা তাদের প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এসব পতাকা কিনছেন।
বিক্রেতারা জানান, আগামীকাল ভোরে ব্রাজিলের ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থকদের মধ্যে পতাকার চাহিদা বেড়েছে। একইভাবে আর্জেন্টিনার আসন্ন ম্যাচ ঘিরেও সমর্থকদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ফলে দুই দলের পতাকাই ভালো বিক্রি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, আগের বিশ্বকাপগুলোর তুলনায় এ বছর তাদের বেচাকেনা অনেক ভালো। তারা আশা করছেন, আর্জেন্টিনা ও ব্রাজিল টুর্নামেন্টে ভালো ফল করলে এবং শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পারলে পতাকা ও জার্সির বিক্রি আরও বাড়বে।
বিশ্বকাপের আবহে ফরিদপুরের বাজারে এখন ফুটবলপ্রেমীদের পদচারণা বেড়েছে। প্রিয় দলের পতাকা ও জার্সি সংগ্রহে ব্যস্ত সমর্থকদের উপস্থিতিতে জমে উঠেছে বিশ্বকাপের বাণিজ্যও।
মে ২৬, ২০২৬
ডিসেম্বর ২২, ২০২৫
জুলাই ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।