এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিশু-কিশোরদের মধ্যে ইসলামিক মূল্যবোধ ও নৈতিকতা গড়ে তুলতে এই ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা অত্যন্ত ফলপ্রসূ। এর মাধ্যমে তারা ধর্মীয় অনুশাসনের পাশাপাশি মানবিক গুণাবলিও বিকশিত করবে।এ মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
ইসলামিক সংস্কৃতি চর্চা ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলফাডাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আজানসহ ১৭টি বিষয়ে প্রতিযোগিতা করে। পরবর্তীতে ৫১ জন শ্রেষ্ঠ প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের এমসি মাওলানা তামিম আহমেদ ও আলফাডাঙ্গা উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা শামীম রেজা।
বক্তারা বলেন,পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামি আদর্শে গড়ে তোলা সম্ভব। নৈতিক শিক্ষার মাধ্যমে তরুণ সমাজকে আদর্শ নাগরিক হিসেবে তৈরি করাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও ধর্মীয় আবহে পরিপূর্ণ।
সেপ্টেম্বর ১৭, ২০২৫
মে ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।