এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় আব্দুল্লাহ মল্লিক (৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল্লাহ ভাঙ্গা উপজেলার সাদিপুর গ্রামের মাসুদ মল্লিকের ছেলে। সে মজুমদার বাজার মোহাম্মাদিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা ও নূরানী কিন্ডার গার্টেনের নূরানী বিভাগের ২য় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা আব্দুল্লাহ মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এ সময় হঠাৎ একটি দ্রুতগতির ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ চক্রবর্তী সকাল ৮টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক ইজিবাইকের চালক রাজু মাতুব্বর, পূর্ব শৌলডুবী গ্রামের মজিবর মাতুব্বরের ছেলে, দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
জুলাই ৪, ২০২৪
মার্চ ৩, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।