দৌলতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ১

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
১৩ অক্টোবর, ২০২৬ ১০:২২ এএম
শেয়ার করুন:
দৌলতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ১

কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সোহান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পিপুলবাড়িয়া মাঠ থেকে তাঁকে আটক করা হয়।

আটক সোহান দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার সালিমপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন কালুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পিপুলবাড়িয়া মাঠের ভেতরে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে পিপুলবাড়িয়া ক্যাম্পের পুলিশ সেখানে তাৎক্ষণিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সোহানকে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর সঙ্গে থাকা একটি রামদা ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।

রাতের আঁধারে মাঠের ভেতরে সশস্ত্র ব্যক্তিদের অবস্থান ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। 

এদিকে পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।