নগরকান্দায় চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম মাতব্বরের উঠান বৈঠক অনুষ্ঠিত

মো: শাহ্ জালাল, ফরিদপুর প্রতিনিধিঃ
১৩ অক্টোবর, ২০২৬ ১০:২৬ এএম
শেয়ার করুন:
নগরকান্দায় চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম মাতব্বরের উঠান বৈঠক অনুষ্ঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী তৎপরতা। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের দফা গ্রামের বাসিন্দা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম মাতব্বরের নিজ বাড়িতে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এ বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিপুলসংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। 

অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দীনেশ কুমার বিশ্বাস, তীর্থবাসী বিশ্বাস ও নলিনী বিশ্বাসসহ এলাকার বিশিষ্টজনেরা। 

সভায় বক্তারা বলেন, পুরাপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে মোহাম্মদ নুরুল ইসলাম মাতব্বরের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে তাঁর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সুষ্ঠু ভোট হলে তিনি প্রায় ৯০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হবেন। এ সময় উপস্থিত জনতা প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মূলত নির্বাচনকে সামনে রেখে স্থানীয় জনগণের প্রত্যাশা ও ভাবনাগুলো জানার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। তৃণমূলের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আলোচনা পর্ব শেষে উপস্থিত সকলকে আপ্যায়নের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।