এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধ ড্রেজার দিয়ে সরকারি খালের জমি ভরাটে বাধা দেওয়ায় ভূমি অফিসের দুই কর্মচারীসহ এক অটোরিকশাচালককে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযুক্তরা হলেন—উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ এবং সদস্য অনিক ইসলাম অভি।
মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে শ্রীনগর-দোহার সড়কের রাঢ়ীখাল ইউনিয়নের দামলা রবি টাওয়ার সংলগ্ন এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে সরকারি খালের জায়গা ভরাট করছিলেন যুবদল নেতা পার্থ ও অভি। খবর পেয়ে শ্রীনগর সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে রাঢ়ীখাল ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আরিফ হোসেন খান এবং ভূমি অফিসের অফিস সহায়ক (পিয়ন) সুজন ঘটনাস্থলে গিয়ে ভরাট কাজ বন্ধ করার নির্দেশ দেন।
এতে ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভি সরকারি কাজে বাধা দেন। একপর্যায়ে তারা ভূমি উপ-সহকারী কর্মকর্তা আরিফ হোসেন, অফিস সহায়ক সুজন এবং তাদের বহনকারী অটোরিকশার চালক সোহেলকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন। এ সময় ভবিষ্যতে পুনরায় কাজে বাধা দিলে ভূমি অফিসে ঢুকে তাদের খুন-জখম করার হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে ঘটনার খবর পেয়ে শ্রীনগর সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং অবৈধ ড্রেজারটি বিনষ্ট করেন।
এ ঘটনায় রাঢ়ীখাল ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আরিফ হোসেন খান বাদী হয়ে অভিযুক্ত দুই যুবদল নেতার বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, সরকারি কর্মচারীদের মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।