এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। শুরুতেই উপস্থিত সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং বালিয়াকান্দির সার্বিক সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা বালিয়াকান্দি উপজেলাকে তামাকমুক্ত করা, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিরুৎসাহিত করা এবং বিদ্যালয় চলাকালীন সময় (সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) সব ধরনের প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ রাখার ব্যাপারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। একই সঙ্গে প্রশাসনের সঙ্গে ইতিবাচক সমন্বয় রেখে তথ্য-উপাত্তনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন সংবাদকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “উপজেলার বিভিন্ন অনিয়ম, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে তথ্য-প্রমাণসহ সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করা প্রয়োজন। সাংবাদিক ও প্রশাসনের পারস্পরিক মেলবন্ধন এবং সমন্বয়ের মাধ্যমেই বালিয়াকান্দির সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা ও জনসেবার মান বাড়ানো সম্ভব।”
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—
উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিত কুমার দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আজমল হোসেন, কোষাধ্যক্ষ জাহিদুর রহিম মোল্লা ও সদস্য জাকির পাটোয়ারী;
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, সাংবাদিক তনু সিকদার সবুজ, অনিক শিকদার, গোলাম মর্তুজা রেজু এবং বালিয়াকান্দি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আমিরুল হক।
এছাড়াও সভায় সাংবাদিক সমীরকান্তি বিশ্বাস, রানা প্রধানসহ বালিয়াকান্দিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নভেম্বর ৪, ২০২৫
জুন ৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।