এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে আটকা পড়েছেন। ফ্লাইট ছাড়ার অনুমতি না থাকায় যাত্রীদের বোর্ডিং প্রক্রিয়াও শুরু করা সম্ভব হয়নি।
জেদ্দা বিমানবন্দরে নিযুক্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বিমান ছাড়ার অনুমতি পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না, যার কারণে ঢাকাগামী যাত্রীরা বিমানবন্দরেই অপেক্ষা করছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চালুর বিষয়ে একধরনের অনিশ্চয়তা রয়ে গেছে। দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষায় থাকায় সাধারণ ও ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি ক্রমেই বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত বোর্ডিং শুরু করে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অক্টোবর ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফুটবল | ১১ অক্টোবর, ২০২৬
বলিউড | ১১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১১ অক্টোবর, ২০২৬
ভারত | ১১ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।