এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণী সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হলেও দুর্যোগ মোকাবিলায় বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত। যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি ও জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে দুর্যোগপূর্ব প্রস্তুতি, আধুনিক প্রযুক্তিনির্ভর আগাম সতর্কবার্তা প্রচার এবং দুর্যোগসহনশীল অবকাঠামো নির্মাণের কোনো বিকল্প নেই। একইসঙ্গে দুর্যোগকালীন জরুরি উদ্ধার তৎপরতা এবং দুর্যোগ-পরবর্তী দ্রুত পুনর্বাসন কার্যক্রম সফল করতে সরকারি-বেসরকারি সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় একটি সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন আকস্মিক দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক করণীয়, উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণের কৌশল বাস্তবসম্মতভাবে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নভেম্বর ১৯, ২০২৫
অক্টোবর ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।