এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় পিরোজপুরেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব রোডে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া হাওলাদার এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মোঃ মনিরুল হাসান।মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, এইচ. এম. জিয়াউল করিম, হাফিজুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আলী হোসেন, জেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি আরিফুল ইসলাম আদিফ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। জুলাই জাতীয় সনদের আইনি। স্বীকৃতি দিয়ে ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সেপ্টেম্বর ১০, ২০২৫
জুলাই ১৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ জুন, ২০২৬
বরিশাল | ৫ জুন, ২০২৬
ঢাকা | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।