এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর জেলায় নতুন পোস্টিংকৃত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে জেলা পুলিশ পিরোজপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসেরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন যোগদানকৃত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। নবাগত পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল ও প্রজ্ঞাবান কর্মকর্তাদের মধ্যে অন্যতম।
জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিরোজপুর জেলায় যোগদানের পূর্বে তিনি মেহেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অসাধারণ নেতৃত্বে সুনাম ও দক্ষতার পরিচয় দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আবদুল আউয়াল,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) জনাব পার্থ চক্রবর্তী,পিপিএম, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) জনাব সাবিহা মেহেবুবা, অফিসার ইনচার্জ পিরোজপুর সকল থানা, ট্রাফিক ইনচার্জ,, ডিআইও-০১, ডিএসবি, অফিসার ইনচার্ পিরোজপুর জেলার সকল থানা, আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
নভেম্বর ১০, ২০২৫
সেপ্টেম্বর ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নীলফামারী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।