এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগরের বলেশ্বর নদীতে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত বাঁধা জালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ ও পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ি ৩টি অবৈধ বাঁধা জাল জব্দ করেছে ।
রবিবার (২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরী এলাকায় বলেশ্বর নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এবং পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আরিফের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযান শেষে জব্দকৃত ৩টি অবৈধ বাঁধা জাল জিয়ানগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান,অবৈধ বাঁধা জাল নদীর স্বাভাবিক জলপ্রবাহ ও মাছের প্রজননে মারাত্মক ক্ষতি করে। এসব জালের কারণে ছোট মাছ ও পোনা নির্বিচারে নিধন হওয়ায় নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। অবৈধ জাল ব্যবহার কিংবা নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নদী ও মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের ধারাবাহিক তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
সেপ্টেম্বর ২৭, ২০২৫
আগস্ট ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।