এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সরকারি বাহিনীর চলমান এক সামরিক অভিযানে অন্তত ১০০ হুতি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এ ছাড়া অভিযানে পাঁচটি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি আরও প্রায় ১৫০ জন হুতি সদস্য আহত হয়েছে বলে জানানো হয়েছে।
ইয়েমেনি সেনাবাহিনীর ‘তাইজ মিলিটারি অ্যাক্সিস’-এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘ডন অব ইয়েমেন’ (ইয়েমেনের ভোর) শীর্ষক চলমান অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ফ্রন্টে এ সমন্বিত হামলা চালানো হয়েছে।
সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, তাইজ শহরের উত্তরে আল-আরবাইন, দক্ষিণে আল-আকরুধ, পশ্চিমে আল-আনিন ও জাবাল হাবাশি এবং আল-কাধা ফ্রন্টের উপকণ্ঠে আল-বিরিন এলাকায় একযোগে পাঁচটি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে প্রাণহানির পাশাপাশি হুতিদের পাঁচটি ড্রোন ভূপাতিত এবং ছয়টি সামরিক যান ও একটি ট্যাংক ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
সেনাবাহিনী আরও দাবি করেছে, দক্ষিণ তাইজের জাবাল আল-মানজারা, আল-আশরিফ ও ধিবান এলাকা হুতিদের হাত থেকে সরকারি বাহিনী পুনর্দখল করতে সক্ষম হয়েছে।
এর আগে ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি ‘ডন অব ইয়েমেন’ অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি জানান, এ অভিযানের মূল লক্ষ্য হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করা, হুতিদের নিয়ন্ত্রণের অবসান ঘটানো এবং রাজধানী সানা পুনরায় নিয়ন্ত্রণে নেওয়া। এ ছাড়া সরকারি বাহিনী লোহিত সাগরের কৌশলগত মোকা শহর ও বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবিও করেছে।
হুতিদের পাল্টা দাবি
সরকারি বাহিনীর এসব সাফল্য পুরোপুরি অস্বীকার করেছেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি দাবি করেন, তাদের বাহিনী শক্তভাবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, আল-জাওফ ও মারিব প্রদেশসহ রাস আল-আরা ও আল-সুকিয়া এলাকায় পাল্টা হামলায় দুই শতাধিক প্রতিপক্ষ যোদ্ধা হতাহত হয়েছে। তবে সৌদি আরব বা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পটভূমি
২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর ইয়েমেনে দীর্ঘ সময় পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে ফের সংঘাত বাড়তে শুরু করে, যা বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে হুতিরা রাজধানী সানা দখল করার পর থেকেই ইয়েমেনে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে। পরবর্তীতে ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জানিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট এই যুদ্ধে সামরিক হস্তক্ষেপ করে।
জুন ১০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
ভারত | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।