এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় ১৫০ পিস ইয়াবাসহ ইকবাল ওরফে কালা (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরযোশরদী ইউনিয়নের নিখুরহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার ইকবাল ওরফে কালা নিখুরহাটি গ্রামের মধ্যপাড়ার আজিজুল খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় নিখুরহাটি এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই আবুল কালাম আজাদ। এ সময় এএসআই জাহাঙ্গীর আলম ও এএসআই আইনুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ ইকবালকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
ভারত | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।