এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনার ফলাফল নিয়ে ইতিবাচক মূল্যায়ন করেছেন ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এই আলোচনা থেকে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে বলে দাবি করেছেন তিনি।
এক বিবৃতিতে গালিবাফ বলেন, “আমার দৃষ্টিতে এই সফরের বেশ কিছু ইতিবাচক অর্জন রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা, লেবানন পরিস্থিতি, জ্বালানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত এবং অবরুদ্ধ (ফ্রিজ) করে রাখা ইরানি তহবিল মুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এটি আমাদের কূটনৈতিক অগ্রযাত্রার একটি অন্যতম কার্যকর পদক্ষেপ। তবে আমরা মনে করি, আমরা এখনো এ প্রক্রিয়ার একদম শুরুতে আছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”
তিনি নিশ্চিত করেছেন যে, ইরানের অবরুদ্ধ তহবিলের ৬ বিলিয়ন ডলারের দুটি কিস্তি ইতিমধ্যে অবমুক্ত করা হয়েছে।
চূড়ান্ত কোনো চুক্তি এখনো সম্পন্ন না হওয়ায় ইরানের তেল খাতের ওপর মূল নিষেধাজ্ঞাগুলো বহাল রয়েছে উল্লেখ করে গালিবাফ জানান, “এই পরিস্থিতিতে আমাদের তেল বিক্রি এবং ব্যাংকিং কার্যক্রম সচল রাখার জন্য নিষেধাজ্ঞা স্থগিতের সুবিধা পাওয়া জরুরি ছিল। এই সুবিধাগুলো এখন নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট চুক্তিগুলোও স্বাক্ষরিত হয়েছে।”
লেবানন পরিস্থিতি
লেবানন প্রসঙ্গে গালিবাফ বলেন, সেখানে পারস্পরিক সমন্বয় নিশ্চিত করতে একটি বিশেষ সমন্বয় কেন্দ্র স্থাপনের বিষয়ে দুই দেশ একমত হয়েছে। এই কেন্দ্রটি যেকোনো ধরনের সম্ভাব্য বিরোধের তাৎক্ষণিক নিষ্পত্তি করবে।
তিনি আরও যোগ করেন, “এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো—পুনরায় যেন সেখানে যুদ্ধাবস্থা তৈরি না হয় তা প্রতিরোধ করা, সাধারণ মানুষ যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, ইসরায়েলের দখল করা অঞ্চলগুলো খালি করা এবং লেবাননের জাতীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা।”
হরমুজ প্রণালি
গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির বিষয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার স্পষ্ট করে বলেন, “সবার জানা উচিত যে, এই প্রণালির ব্যবস্থাপনা আর কখনোই যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে অর্থাত্ আগের মতো থাকবে না।”
তিনি জানান, হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের অস্পষ্টতা বা বিরোধ তৈরি হলে তা নিরসনের জন্য একটি হটলাইন এবং একটি সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।