এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিজ দেশের বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে পেট্রোল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে রাশিয়া। আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে জানানো হয়, জ্বালানি মন্ত্রণালয়, ফেডারেল অ্যান্টিমনোপলি সার্ভিস এবং সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'তাস'-এর তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতেই এমন পদক্ষেপ নিয়েছে ক্রেমলিন।
বৈঠকে আলেকজান্ডার নোভাক বলেন, বৈশ্বিক বাজারে রাশিয়ার জ্বালানি তেলের চাহিদা এখনও বেশ শক্তিশালী। তবে দেশের বাজারের স্বার্থ ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই রপ্তানি বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে তেল শোধনাগারের উৎপাদন সক্ষমতা বেশ ভালো অবস্থানে রয়েছে এবং বাজারে পর্যাপ্ত পেট্রোল ও ডিজেলের মজুদ রয়েছে। ফলে রপ্তানি বন্ধ হলেও অভ্যন্তরীণ সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা করছে কর্তৃপক্ষ।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে সংকট ও সংঘাতের কারণে তেল পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বৈশ্বিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে নিজেদের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতেই রাশিয়া এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নভেম্বর ২২, ২০২৫
জুলাই ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।