এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি অব্যাহত রেখেছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামী পাঁচ দিনের মধ্যে প্রায় ২ লাখ টন এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে তিনটি জাহাজ।
শনিবার (২৮ মার্চ) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই তিন জাহাজে মোট ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি আসার কথা রয়েছে।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ নামের একটি ট্যাংকার ইতোমধ্যে কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরও দুটি জাহাজ আগামী বুধবারের মধ্যে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম জানিয়েছেন, সময়সূচি অনুযায়ী ট্যাংকারগুলো যথাসময়েই বন্দরে নোঙর করবে বলে তারা আশাবাদী।
উল্লেখ্য, বাংলাদেশে এলএনজি আমদানির প্রধান উৎস কাতার হলেও, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সরবরাহে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে কাতার থেকে আসার কথা থাকা দুটি জাহাজ বর্তমানে আটকে রয়েছে। তবে সংকট মোকাবিলায় পেট্রোবাংলা এখন বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির ওপর জোর দিয়েছে।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মার্চ মাসে এ পর্যন্ত সাতটি এলএনজিবাহী জাহাজ দেশে পৌঁছেছে। যদিও স্বাভাবিক সময়ে মাসে ১০ থেকে ১১টি জাহাজ আসে, তবুও বিকল্প উৎস থেকে আমদানির ফলে বর্তমানে বড় ধরনের কোনো সরবরাহ সংকট হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছে সংস্থাটি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।