এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু হওয়া সামরিক সংঘাতে সরাসরি যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন জার্মানির ভাইস চ্যান্সেলর লার্স ক্লিংবেইল। একই সঙ্গে তিনি এই যুদ্ধের আন্তর্জাতিক বৈধতা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
জার্মান সংবাদমাধ্যম আরএনডি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইস চ্যান্সেলর ক্লিংবেইল পরিষ্কার ভাষায় বলেন, ‘আমি বিষয়টি স্পষ্ট করে দিতে চাই—এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা কোনোভাবেই এতে অংশগ্রহণ করব না। বিশ্ব বর্তমানে এক ভয়াবহ ও বিপজ্জনক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে আন্তর্জাতিক নিয়ম-নীতির তোয়াক্কা করা হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করতে চাই না, যেখানে কেবল “জোর যার মুলুক তার”—এই নীতি কার্যকর থাকবে। বিশ্বজুড়ে আইনের শাসন বজায় রাখা অত্যন্ত জরুরি।’
ভাইস চ্যান্সেলর ক্লিংবেইলের এই বক্তব্য জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎসের অবস্থানের সঙ্গে স্পষ্ট বৈপরীত্য তৈরি করেছে। এর আগে চ্যান্সেলর মের্ৎস জানিয়েছিলেন যে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যগুলোর সঙ্গে তাঁর সরকার একমত। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র প্রকল্প এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে কথিত সন্ত্রাসবাদে সমর্থনের বিষয়ে চ্যান্সেলর পশ্চিমা মিত্রদের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।
তবে চ্যান্সেলরের সেই অবস্থানের বিপরীতে দাঁড়িয়ে ভাইস চ্যান্সেলর ক্লিংবেইল সংঘাত এড়িয়ে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন। এই দুই শীর্ষ নেতার পরস্পরবিরোধী অবস্থান বর্তমানে জার্মান রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মার্চ ২৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।