এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন সংসদ অধিবেশন জাতি ও জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সংসদ দেখে জাতি আশ্বস্ত হবে এবং অতীতের নেতিবাচক সংসদীয় সংস্কৃতির ধারণা সাধারণ মানুষের মন থেকে মুছে যাবে।
শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, কর্মশালায় সংসদ সদস্যদের সংবিধান, কার্যপ্রণালী বিধি (রুলস অব প্রসিডিউর) এবং সংসদীয় রীতিনীতি ও ঐতিহ্যের ওপর বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বের শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোর সংসদের কার্যক্রম অনুসরণ করে কীভাবে জনস্বার্থে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়েছে।
তিনি বলেন, "নতুন সংসদ সদস্যরা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁদের মধ্যে যাতে কোনো নেতিবাচক রাজনৈতিক চর্চা না ঢোকে, সেজন্যই এই প্রশিক্ষণের আয়োজন। একটি নতুন শিশু যেমন শুদ্ধ সংস্কৃতির মধ্য দিয়ে বেড়ে ওঠে, তেমনি নবীন সংসদ সদস্যদেরও দক্ষ ও দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি আমরা।"
উল্লেখ্য, গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালার দ্বিতীয় দিনে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মশালায় সংসদ সদস্যদের পয়েন্ট অব অর্ডার উত্থাপন, বিল প্রণয়ন ও পর্যালোচনা, নিজ এলাকার সমস্যা সংসদে তুলে ধরা এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার কৌশলের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া মন্ত্রিসভার সদস্যদের মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা বৃদ্ধি এবং সংসদ অধিবেশনে সদস্যদের সরব উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ আমলা, শিক্ষাবিদ ও প্রবীণ পার্লামেন্টারিয়ানরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া বিএনপির ২০৯ জন এমপির মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। নতুনদের সংসদীয় কার্যক্রমের সঙ্গে পরিচিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সেই অধিবেশনকে সামনে রেখেই নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
নভেম্বর ১৭, ২০২৫
আগস্ট ১৪, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
চট্টগ্রাম | ৬ জুন, ২০২৬
ফরিদপুর | ৬ জুন, ২০২৬
ফরিদপুর | ৬ জুন, ২০২৬
নীলফামারী | ৬ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৬ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।