এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী বিভ্রান্তি ছড়িয়ে আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার অপচেষ্টা চালাতে পারে; তাই দেশের জনগণকে এ বিষয়ে সর্বদা সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) বগুড়ায় ‘শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল’-এর বহিঃ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী স্বৈরাচারী শক্তিকে পুনর্বাসিত করার উদ্দেশ্যে এই অপপ্রচারে লিপ্ত রয়েছে। যেকোনো মূল্যে এই ধরনের অপচেষ্টা রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।"
অনুষ্ঠানে চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বেশ কিছু ইতিবাচক ঘোষণা দেন। তিনি জানান, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে হাসপাতালের বর্তমান ৬ তলা ভবনটিকে ৮ তলায় উন্নীত করা হবে। এছাড়া হাসপাতালের কার্যপরিধি বাড়াতে পাশের বহুতল ভবনটি অধিগ্রহণ করে হাসপাতালের সাথে যুক্ত করার পরিকল্পনাও সরকারের রয়েছে।
বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
কামরুজ্জামান চৌধুরী, সচিব, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
মোশারফ হোসেন, সংসদ সদস্য (বগুড়া-৪) ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
এ কে এম মাহবুবুর রহমান, উপদেষ্টা, বিএনপি চেয়ারম্যান।
এম. আর. ইসলাম স্বাধীন, প্রশাসক, বগুড়া সিটি করপোরেশন।
আহসানুল তৈয়ব জাকির, প্রশাসক, বগুড়া জেলা পরিষদ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে এদিন সাধারণ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হয়। একই সাথে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ সেমিনারেরও আয়োজন করা হয়।
মে ২২, ২০২৬
এপ্রিল ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।